• 'বিশেষ্য ও সর্বনাম' দুটি পদের বচন ভেদহয়। ------------- • বচন: - 'বচন' ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। - এর অর্থ সংখ্যার ধারনা। - ব্যাকরণের বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারনা প্রকাশের উপায়কে বচন বলে। - কেবলমাত্র বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয়।
বাংলা ভাষায় বচন দুই প্রকার : একবচন ও বহুবচন ।
• একবচন : যে শব্দ দ্বারা কোনো প্রাণি, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। যেমন – সে এলো। মেয়েটি স্কুলে যায়নি।
• বহুবচন : যে শব্দ দ্বারা কোনো প্রাণি, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহু বচন বলে। যেমন : তারা গেল। মেয়েরা এখনও আসেনি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।