- বাক্যের শেষে বসে ৩টি যতিচিহ্ন বা বিরাম চিহ্ন। - এগুলো হলো: দাঁড়ি চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন এবং বিস্ময় চিহ্ন। - এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন বলে।
দাঁড়ি (।): - দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে। যেমন: - প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে। - যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কী ঘটেছিল।
প্রশ্নচিহ্ন (?): - সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন বসে। যেমন: - তারা কখন এসেছে? - বাংলাদেশের রাজধানীর নাম কী?
বিস্ময়চিহ্ন (!): - সাধারণত বিস্ময়, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশের জন্য বিস্ময়চিহ্ন ব্যবহৃত হয়। যেমন: - মানে কী! সে আর চাকরি করবে না! - তার গানের কণ্ঠ দারুণ!
অন্যদিকে, কোলন (:): - বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়। যেমন: - ভাষার দুটি রূপ: কথ্য ও লেখ্য । - সভার সিদ্ধান্ত হলো: প্রতি মাসে সব সদস্যকে দশ টাকা করে চাঁদা দিতে হবে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।