অনুজ্ঞাসূচক বাক্য: - আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয় । যেমন - - আমাকে একটি কলম দাও। - তার মঙ্গল হোক।
অন্যদিকে, বিবৃতিমূলক বাক্য: - সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে। - বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। যেমন – - আমরা রোজ বেড়াতে যেতাম। - তারা তোমাদের ভোলেনি ।
প্রশ্নবোধক বাক্য: - বক্তা কারও কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে, সেগুলো প্রশ্নবাচক বাক্য। যেমন – - তোমার নাম কী? - সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
আবেগসূচক বাক্য: - যে বাক্য দ্বারা মনের আবেগ ও আকস্মিক ভাব প্রকাশ পায় বলা হয়- আবেগসূচক বাক্য। যেমন: বিস্ময় প্রকাশে: কী বীভৎস, এই নারকীয় হত্যাকান্ড। আবেগ প্রকাশে: বাহ্ ! অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।