আবেগবাচক বাক্য: - কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয়, তাকে আবেগবাচক বাক্য বলে। যেমন- দারুণ! আমরা জিতে গিয়েছি। যেমন: - অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি!
অন্যদিকে, বিবৃতিবাচক বাক্য: - সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে। বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। যেমন - - আমরা রোজ বেড়াতে যেতাম। - তারা তোমাদের ভোলেনি।
প্রশ্নবাচক বাক্য: - বক্তা কারও কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে, সেগুলো প্রশ্নবাচক বাক্য। যেমন - - তোমার নাম কী? - সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
অনুজ্ঞাবাচক বাক্য: - আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। যেমন - - আমাকে একটি কলম দাও। - তার মঙ্গল হোক।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।