• Tag question করার নিয়ম- - সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। - Statement positive হলে tag question টা negative হবে। - আবার statement negative হলে tag question positive হবে। - Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়। - যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই Tag question Negative হবে এবং বাক্যটি past tense হওয়ায় Subject ও Tense অনুসারে এবং verb singular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে didn't হবে। - সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Akash went to Dhaka last month, didn't he?