'খুব যে বলেছিলেন আসবেন!' - বাক্যটিতে 'যে' কোন জাতীয় ক্রিয়াবিশেষণ?
সঠিক উত্তর
2
বাংলা ব্যাকরণ1 নম্বর
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
লোড হচ্ছে...
✨
বাংলা ব্যাকরণ কুইক কুইজ
🏆
🎯১০টি প্রশ্ন
⚡তাৎক্ষণিক ফলাফল
বিস্তারিত ব্যাখ্যা
• 'খুব যে বলেছিলেন আসবেন!' - বাক্যটিতে 'যে' পদাণু ক্রিয়াবিশেষণ।
• ক্রিয়াবিশেষণ: যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়াবিশেষণ বলে। নিচের বাক্য তিনটির নিম্নরেখ শব্দগুলো ক্রিয়াবিশেষণের উদাহরণ: - ছেলেটি দ্রুত দৌড়ায়। - লোকটি ধীরে হাঁটে। - মেয়েটি গুনগুনিয়ে গান করছে।
• পদাণু ক্রিয়াবিশেষণ: বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও ‘কি’, ‘যে’, ‘বা’, ‘না’, ‘তো’ প্রভৃতি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে। যেমন - - কি: আমি কি যাব? - যে: খুব যে বলেছিলেন আসবেন! - বা: কখনো বা দেখা হবে। - না: একটু ঘুরে আসুন না, ভালো লাগবে। - তো: মরি তো মরব।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।