• গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন, - সরল বাক্য, - জটিল বাক্য, - যৌগিক বাক্য।
• সরল বাক্য: একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। যেমন, - জেসমিন সবার জন্য চা বানিয়েছে। - তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
• জটিল বাক্য: একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়। যেমন- - যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো। - যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই। - যখন তিনি ভাত খাওয়া শেষ করলেন, তখন তিনি ঘুমিয়ে গেলেন। - যাদের বুদ্ধি নেই, তারাই একথা বিশ্বাস করবে।
• যৌগিক বাক্য: এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে। যেমন- - রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত। - হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ , নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।