নির্মলেন্দু গুণ: - নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। - নির্মলেন্দু গুণ এর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’। - বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ কে। - তাঁকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। - এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়।
নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো: - প্রেমাংশুর রক্ত চাই, - না প্রেমিক না বিপ্লবী, - দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, - ও বন্ধু আমার, - চাষাভূষার কাব্য, - পৃথিবীজোড়া গান, - দূর হ দুঃশাসন, - ইসক্রা, - নেই কেন সেই পাখি, - মুজিব-লেনিন-ইন্দিরা, - শিয়রে বাংলাদেশ ইত্যাদি।
তাঁর রচিত ভ্রমণ কাহিনি: - ভলগার তীরে, - গীনসবার্গের সঙ্গে, - আমেরিকায় জুয়ালেখার স্মৃতি, - ভ্রমি দেশে দেশে।
তাঁর রচিত কিশোর উপন্যাস: - বাবা যখন ছোট্ট ছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।