বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণহত্যা বিষয়ক প্রামাণ্যচিত্র ‘Stop Genocide’ এর পরিচালক কে?
সঠিক উত্তর
জহির রায়হান
বাংলা সাহিত্য1 নম্বর
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
লোড হচ্ছে...
✨
বাংলা সাহিত্য কুইক কুইজ
🏆
🎯১০টি প্রশ্ন
⚡তাৎক্ষণিক ফলাফল
বিস্তারিত ব্যাখ্যা
জহির রায়হান: - চলচ্চিত্র নির্মাতা, লেখক। - ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁর আসল নাম ছিল জহিরুল্লাহ।
- ১৯৬১ সালে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনও আসেনি মুক্তি পায়। - ১৩৬২ বঙ্গাব্দে তাঁর প্রথম গল্পসংগ্রহ সূর্যগ্রহণ প্রকাশিত হয়।
♠ তাঁর রচিত উপন্যাসগুলো: • তৃষ্ণা, • শেষ বিকেলের মেয়ে, • হাজার বছর ধরে (আদমজী পুরস্কার), • আরেক ফাল্গুন (ভাষা আন্দোলনভিত্তিক), • বরফ গলা নদী এবং • আর কত দিন, • কয়েকটি মৃত্যু ইত্যাদি।
♠ তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলো হলো: • Stop Genocide (প্রামাণ্যচিত্র), • লেট দেয়ার বি লাইট (ইংরেজী), • কাজল, • কাঁচের দেয়াল, • বেহুলা, • জীবন থেকে নেয়া (মুক্তিযুদ্ধভিত্তিক), • আনোয়ারা, • সঙ্গম এবং • বাহানা।
- জহির রায়হানের উর্দু ছবি সঙ্গম ছিল পাকিস্তানের প্রথম রঙ্গীন ছবি। - একুশের গল্প তাঁর রচিত। কেন্দ্রীয় চরিত্র: তপু।
- ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা শহীদুল্লা কায়সারকে উদ্ধারের জন্য ঢাকার মিরপুরে যান। - কিন্তু তিনি আর ফিরে আসেননি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।