• 'দীপ্তি পাচ্ছে এমন' এর এক কথায় প্রকাশ - দেদীপ্যমান।
• গুরত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: - যার সর্বস্ব হারিয়ে গেছে – সর্বহারা, হৃতসর্বস্ব। - যার কোনো কিছু থেকেই ভয় নেই – অকুতোভয়। - যার আকার কুৎসিত – কদাকার। - যা বিনা যত্নে লাভ করা গিয়েছে – অযত্নলব্ধ। - যা বার বার দুলছে – দোদুল্যমান। - যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন – অনন্যসাধারণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।