প্রশ্ন: ২০ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত হলে, বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত বহির্ভূত অংশের ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০ মিটার
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২০ × ২০ বর্গমিটার = ৪০০ বর্গমিটার
যেহেতু বৃত্তটি বর্গক্ষেত্রের ভেতরে অন্তর্লিখিত হয়েছে, সেহেতু বৃত্তটির ব্যাস ২০ মিটার,
তাহলে, বৃত্তটির ব্যাসার্ধ ১০ মিটার।
বৃত্তটির ক্ষেত্রফল π × ১০
২ বর্গমিটার = ৩.১৪ × ১০০ বর্গমিটার = ৩১৪ বর্গমিটার
∴ বর্গক্ষেত্রের ভেতরে বৃত্ত বহির্ভূত অংশের ক্ষেত্রফল =
(৪০০ - ৩১৪) বর্গমিটার
= ৮৬ বর্গমিটার