• কায়কোবাদ: - ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরেশী। - 'কায়কোবাদ' তাঁর সাহিত্যিক ছদ্মনাম। - কায়কোবাদ' এর উপাধি - কাব্যভূষণ। - নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কবি কায়বোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করা হয়। - বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা কায়কোবাদ। - তিনি আধুনিক বাংলাসাহিত্যে প্রথম মুসলিম কবি। - মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'বিরহবিলাপ' প্রকাশিত হয়। - তিনি ১৯৫১ সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ: - অশ্রুমালা (গীতিকাব্য), - মহাশ্মশান (মহাকাব্য), - শিবমন্দির, - অমিয়ধারা, - কুসুমকানন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।