• নাটক ও রবীন্দ্রনাথ: - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক - বাল্মীকি প্রতিভা। - এটি প্রকাশিত হয় ১৮৮১ সালে।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ডাকঘর' (১৯১২) রূপক সাংকেতিক নাটক। - বালক অমল এই নাটকের নায়ক।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক নাটক 'তাসের দেশ' - নাটকটি প্রকাশিত হয় ১৯৩৩ খ্রিষ্টাব্দে। - নাটকটি নেতাজি সুভাষচন্দ্র বসু কে উৎসর্গ করা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'রক্তকরবী' সাংকেতিক নাটক। - ১৩৩০ বঙ্গাব্দে নাটকটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত। - রক্তকরবীতে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের ও মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে। - চরিত্র - নন্দিনী, রঞ্জন।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'চিরকুমার সভা' কৌতুক নাটক।
‘চণ্ডালিকা’: - চণ্ডালিকা (১৯৩৩) সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক। - এর কথাবস্তু পালি শার্দুল-কর্ণাবদলা থেকে গৃহীত। - ১৯৩৮ সালে রবীন্দ্রনাথ এই নাটকটিকে নৃত্যনাট্যে রূপ দেন। - কথা ও সুরের সমন্বয়ে এটি রবীন্দ্রনাথের অন্যতম সৃষ্টি।
রবীন্দ্রনাথ রচিত আরো নাটক: - বিসর্জন - রাজা - অচলায়তন - চিরকুমার সভা - তাসের দেশ - বৈকুন্ঠের খাতা - শারদোৎসব, - প্রায়শ্চিত্ত - ডাকঘর - বসন্ত - চণ্ডালিকা - নটীর পূজা
উৎস: ১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। ২. বিবিসি বাংলা। ৩. প্রথম আলো। ৪. ডেইলি স্টার বাংলা।