• হাজার বছর ধরে: - জহির রায়হানের শ্রেষ্ঠ উপন্যাস - 'হাজার বছর ধরে'। - উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬৪ সালে। - আবহমান বাংলার জীবন ও জনপদ ছিল উপন্যাসের মূল প্রতিপাদ্য। - এই উপন্যাসের জন্য তিনি আদমজি পুরস্কার লাভ করেন। - উপন্যাসের নায়িকা টুনি একমাত্র জীবন্ত চরিত্র। - আর সবাই যেন মৃত ও বিবর্ণ। ------------------------------------------------------- • জহির রায়হান: - তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক। - ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। - জহির রায়হানের প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। - তিনি ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। - তিনি স্টপ জেনোসাইড নামে পাকিস্তান হানাদার বহিনির গণহত্যার একটি প্রামাণ্যচিত্র তৈরি করেন। - ভাষা আন্দোলনের অভিজ্ঞাতায় তাঁর রচিত বিখ্যাত উপন্যাস: আরেক ফাল্গুন। - জহির রায়হান সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র 'সঙ্গম'। - ১৯৭২ সালের ৩০ জানুয়ারি তিনি মিরপুর থেকে নিখোঁজ হন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।