• 'কবর' কবিতা: - রচয়িতা পল্লীকবি জসীম উদ্দীন। - কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় । - কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত । - কবিতাটিতে ১১৮টি পংক্তি আছে ।
- কবি কলেজে পড়ার সময় কবিতাটি রচনা করেন । - কবি ছাত্রাবস্থাতেই কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য- তালিকাভুক্ত হয় । - প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ কবিতাটির বিষয়বস্তু ।
মাত্রাবৃত্ত ছন্দ: - উৎপত্তির বিচারে এ ছন্দ“তৎসম' বা 'অর্ধতৎসম ছন্দ'; যে ছন্দে প্রাচীন সংস্কৃত ও প্রাকৃত ছন্দের অনেক লক্ষণ অথবা অন্তত কিছুটা লক্ষণও বর্তমান আছে তাকেই বলা হয় 'মাত্রাবৃত্ত ছন্দ'। ------------------ • জসীম উদ্দীন: - তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। - তাঁর পৈতৃক নিবাস একই জেলার গোবিন্দপুর গ্রামে। - তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ। - তাঁর কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে। - তাঁকে 'পল্লিকবি' বলা হয়। - তাঁর রচিত কবিতাগুলোতে কুশলতার সঙ্গে গ্রামীণ জীবনের নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে। - তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' (১৯২৯) গাথাকাব্যটি E.M. Millford কর্তৃক ' The Field of the Embroidered Quilt' নামে ইংরেজিতে অনূদিত হয়। - ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।
• তাঁর রচিত বিখ্যাত গাথাকাব্য: - নক্সী কাঁথার মাঠ, - সোজন বাদিয়ার ঘাট, - মা যে জননী কান্দে ইত্যাদি।
• তাঁর রচিত খণ্ড কবিতার সংকলন: - রাখালী, - সুচয়নী, - বালুচর, - ধানক্ষেত, - মাটির কান্না, - রূপবতী।
উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।