• লালসালু: - সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস। - ১৯৪৮ সালে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত। - উপন্যাসের মূলবিষয় ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা। - বহুমাত্রিক ও উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা। - উপন্যাসটি 'Tree Without Roots (১৯৬৭) নামে অনূদিত হয়ে খ্যাতি অর্জন করে। - উপন্যাসটি ফরাসি ভাষায় অনূদিত হয়েছে। - 'লালসালু'র ফরাসি অনুবাদের নাম ল্য অরবরে সামস মায়েমে (১৯৬১)। - সৈয়দ ওয়ালীউল্লাহ্র পত্নী 'অ্যান মেরি' উপন্যাসটির ফরাসি অনুবাদ করেন।
• তাঁর রচিত উপন্যাস: - লালসালু - চাঁদের অমাবস্যা, - কাঁদো নদী কাঁদো।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।