- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন। - এটি বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন। - ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। - চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। - চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে। - বৌদ্ধ ধর্মমতে সাধনভাজনের তত্ত্ব প্রকাশ ছিল এর বিষয়বস্তু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।