• সপ্তমী তৎপুরুষ সমাস: যে তৎপুরুষ সমাসে পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ পায়, তাকে বলা হয় সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন: - অকালে মৃত্যু = অকালমৃত্যু; - ঊর্ধ্বে আরোহণ = ঊর্ধ্বারোহণ; - কবিদের মধ্যে শ্রেষ্ঠ = কবিশ্রেষ্ঠ; - কল্পনাতে বিলাস = কল্পনাবিলাস; - কোটরে স্থিত = কোটরস্থিত; - ক্ষমতায় আসীন = ক্ষমতাসীন; - ক্ষমতায় অধিষ্ঠিত = ক্ষমতাধিষ্ঠিত।
অন্যদিকে, • উপপদ তৎপুরুষ সমাস: কৃৎ প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। কৃদন্ত পদের পূর্বের পদকে বলা হয় উপপদ। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। যেমন- - কুম্ভ করে যে = কুম্ভকার; - অযত্নে চয়িত যা = অযত্নচয়িত; - কল্পনায় বিলাস করে যে = কল্পনাবিলাসী; - ক্ষীণভাবে বাঁচে যে = ক্ষীণজীবী; - গৃহে থাকে যে = গৃহস্থ।