মীর মশাররফ হোসেন: - ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। - ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম। - ছদ্মনাম: গাজী মিয়াঁ।
- তিনি ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকার সংবাদদাতার দায়িত্ব পালন করেন। - গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু। - তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকা সম্পাদনা করেন।
⇒ - তাঁর অমর কীর্তি বিষাদ-সিন্ধু উপন্যাসে কারবালার বিষাদময় ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে। - এটি ‘মহরম পর্ব্ব’, ‘উদ্ধার পর্ব্ব’ ও ‘এজিদ-বধ পর্ব্ব’ নামে তিনটি পর্বে সম্পন্ন হয়েছে। - এটির মূল বিষয়বস্তু হচ্ছে- হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর জন্য দায়ী ঘটনাসমূহ।
⇒ তাঁর উল্লেখযোগ্য রচনা হলো: ♣ উপন্যাস: • রত্নবতী: বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস; • উদাসীন পথিকের মনের কথা: আত্মজীবনীমূলক; • গাজী মিয়াঁর বস্তানী: আত্মজীবনীমূলক ব্যঙ্গরসাত্মক রচনা।
♣ নাটক: • বসন্তকুমারী নাটক: বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। • জমিদার দর্পণ: জমিদার হায়ওয়ান আলী ও আবু মোল্লার স্ত্রী নূরন্নেহার কেন্দ্রীয় চরিত্র; • বেহুলা গীতাভিনয়, • টালা অভিনয়।
♣ আত্মজীবনীমূলক: • আমার জীবনী, • আমার জীবনীর জীবনী বিবি কুলসুম।
♣ প্রবন্ধ: গো-জীবন। ♣ প্রহসন: এর উপায় কি।
♣ অন্যান্য: • গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু, • সঙ্গীত লহরী, • মদিনার গৌরব, • বাজীমাৎ।
- ১৯১২ সালে তাঁর মৃত্যু হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।