• 'একালে আমাদের কাল' আত্মজীবনীটির রচয়িতা - সুফিয়া কামাল।
সুফিয়া কামাল: - সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে। - তিনি ছিলেন কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী। - তাঁর পিতা সৈয়দ আবদুল বারি এবং মাতা সৈয়দা সাবেরা খাতুন। - 'সওগাত' সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮-১৯৯৪) ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশ করেন। - ১৯৩১ সালে সুফিয়া মুসলিম মহিলাদের মধ্যে প্রথম ‘ভারতীয় মহিলা ফেডারেশন’-এর সদস্য নির্বাচিত হন। তিনি 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। - ১৯৬৯ সালে ‘মহিলা সংগ্রাম পরিষদ’ (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) গঠিত হলে তিনি তার প্রতিষ্ঠাতাপ্রধান নির্বাচিত হন এবং আজীবন তিনি এর সঙ্গে জড়িত থাকেন। তাঁকে 'জননী সাহসিকা' বলা হয়। - ১৯৯৯ সালের ২০শে নভেম্বর ঢাকায় তাঁর জীবনাবসান ঘটে।
তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: - মন ও জীবন, - উদাত্ত পৃথিবী, - সাঁঝের মায়া, - অভিযাত্রিক, - মোর যাদুদের সমাধি পরে, - মায়া কাজল।
তাঁর রচিত গল্পগ্রন্থ: - কেয়ার কাঁটা।
তাঁর রচিত শিশুতোষগ্রন্থ: - ইতল বিতল, - নওল কিশোরের দরবারে।
তাঁর রচিত আত্মজীবনী: - একালে আমাদের কাল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।